বারাসত সরকারি মেডিক্যাল কলেজের নবাগত ছাত্র -ছাত্রীদের হেনস্থার অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে । মেডিক্যাল কলেজের ক্যান্টিনে আক্রান্ত হন মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র । ঘটনার জেরে শনিবার চলে বিক্ষোভ ।
সদ্য তৈরি হওয়া উত্তর ২৪ পরগনা জেলার বারাসত সরকারি মেডিক্যাল কলেজের ক্যান্টিনে আক্রান্ত হলেন মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র । এই অভিযোগে রাতভর মেডিক্যাল কলেজ বয়েজ হোস্টেলে ছাত্রদের বিক্ষোভ চলে শনিবার । অভিযোগ ওঠে শনিবার রাতে মেডিক্যাল কলেজের ক্যান্টিনে বসে ল্যাপটপ চালাচ্ছিলেন দ্বিতীয় বর্ষের এক মেডিক্যালের ছাত্র । তার পিছনেই বসেছিল মেডিক্যাল কলেজের ক্যান্টিনের দায়িত্বে থাকা মহিলার স্বামী । যদিও জানা যাচ্ছে তিনি মেডিকেল কলেজের সাথে কোনভাবেই যুক্ত নন ।
এদিন আক্রান্ত ছাত্রটি ক্যান্টিনে বসে ল্যাপটপ চালাচ্ছিলেন । সেই সময় বহিরাগত ওই ব্যক্তি কেন ওখানে বসে আছে জিজ্ঞেস করেতেই তাঁকে মারধর করা হয় এমনটাই অভিযোগ আনা হচ্ছে । এর পরবর্তী সময়েই কার্যত বিক্ষোভে ফেটে পড়ে সদ্য তৈরি হওয়া বারাসাত সরকারি মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষ ছাত্র ছাত্রীরা ।
রাতেই বারাসাত মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলের সামনে বিক্ষোভ দেখা থাকে ছাত্রছাত্রীরা এবং অভিযুক্তের সঠিক শাস্তির দাবি করেন । বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্র-ছাত্রীরা । তবে অভিযোগ, মেডিক্যাল কলেজের ক্যান্টিনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনরকম উত্তর পাওয়া যায়নি ।
তবে অভিযুক্তের গ্রেফতার না করা হলে আগামীকাল সকাল থেকে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এই মেডিক্যাল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

