সামনেই লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনে এবার অন্যতম হাতিয়ার হতে চলেছে বিড়ি শ্রমিকদের একাধিক সমস্যা । এবার বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার সামশেরগঞ্জে পদযাত্রায় সামিল হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ।
শনিবার বিকেলে সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা মোড়ে এসে পৌঁছান তিনি । সেখানে কংগ্রেস কর্মীরা ফুলের মালা এবং তোড়া দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে বরণ করে নেন । এখানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, সামসেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ, কংগ্রেস নেতা অমিত তিওয়ারি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এদিন সামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলা মোড় থেকে পায়ে হেঁটে পদযাত্রা শুরু করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী । মিছিলটি ধুলিয়ান পরিক্রমা করে ফরাক্কা থানার অন্তর্গত মামরেজপুরে গিয়ে সমাপ্ত হয় । বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে পদযাত্রায় ব্যাপক উৎসাহ দেখা যায় কংগ্রেস কর্মীদের মাঝে । এদিন পদযাত্রা শেষে মামরেজপুরে একটি জনসভাও আয়োজন করে জাতীয় কংগ্রেস । বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি ইস্যুতে আন্দোলনে সাধারন মানুষের ব্যাপক সাড়া লক্ষ করা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

