নতুন করে জাঁকিয়ে শীতের দাপট শুরু হবে আগামী সপ্তাহে । আগামী দু-তিন দিনে আরও একটু বাড়বে তাপমাত্রা । জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে । বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে । আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আর উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে ।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৮ই জানুয়ারি, সোমবার । ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানাতেও । একটি অক্ষরেখা রয়েছে হরিয়ানার ঘুর্নাবর্ত থেকে পশ্চিমের গুজরাট উপকূল পর্যন্ত ।
দক্ষিণবঙ্গ আজ, রবিবার, বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমের জেলায় । বৃষ্টির বেশি সম্ভাবনা মুর্শিদাবাদ , মালদহ ও বীরভূম জেলায় । খুব সকালের দিকে দক্ষিণে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর । পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে । এর ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে । কোথাও সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ থাকবে । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়াতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে । পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর ।
১০ই জানুয়ারির পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে অনুমান । আসতে পারে শীতের নতুন স্পেল। ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল । আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে ১০ই জানুয়ারির পর ।
উত্তরবঙ্গে সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে বলে জানা যাচ্ছে । পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে সিকিমের উপর দিয়ে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায় । দার্জিলিং ও কালিম্পং সহ বৃষ্টির ফলে উত্তরবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা কমতে পারে । বাকি উত্তরবঙ্গে থাকছে শুকনো আবহাওয়া । শুধুমাত্র মালদহ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে । ২-১ জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে ।
কলকাতায় মঙ্গল-বুধবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে । উত্তুরে হাওয়ার দাপট বাড়বে । আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একবার শীতের স্পেল । সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা থাকবে বলে জানা যাচ্ছে । পরে আংশিক মেঘলা আকাশ থাকবে । তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে । আগামী দুই দিনে আরও একটু বাড়বে তাপমাত্রা । এ সপ্তাহেই ১৭/১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা ।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি । গতকাল, শনিবার, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৫ থেকে ৯৩ শতাংশ ছিল ।
অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় শৈত্য প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে রাজস্থানে । সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি উত্তর-পশ্চিমের সমতল এলাকায় । রাজধানী দিল্লিতে কোল্ড ডে পরিস্থিতি । পাঞ্জাব এবং হরিয়ানাতে সবথেকে বেশি শীতল দিনের সম্ভাবনা । শীতল দিনের পরিস্থিতি চন্ডিগড়, দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশে আগামী দু’দিন কোল্ড ডে পরিস্থিতি ।
ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব, হরিয়ানা এবং চন্ডিগড় ও বিহারে। ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে ওড়িশা ঝাড়খন্ডেও । ঘন কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে । আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা উত্তর -পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

