শুক্রবার বৃষ্টি না হলেও আজ, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর । বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও । শীতের মাঝেই ধেয়ে আসছে বৃষ্টি । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ও আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে ।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর । পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাতেই এই বৃষ্টির সম্ভাবনা বলে হাওয়া অফিস সূত্রে খবর ।
আগামী ১০ জানুয়ারি থেকে নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে এরাজ্যে । আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ এবং বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে আকাশ । পশ্চিমের জেলা ছাড়া দক্ষিণবঙ্গের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস । তবে শহর কলকাতাতেও আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই । চলতি সপ্তাহে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে । আগামী ৩ দিন তাপমাত্রা আরও একটু বাড়লেও তারপরই ভালো রকম পারদ পতন হবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর ।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ্য উর্দ্ধমুখী । আগামী ২-৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের । হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে । এই মুহূর্তে পশ্চিমি ঝঞ্ঝা সিকিমের উপর দিয়ে যাচ্ছে ।
অন্যদিকে আগামী কয়েকদিন দার্জিলিংয়ে ৫ থেকে ৬ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা । দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে; হতে পারে তুষারপাতও । তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমেও । বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে । চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

