সরাসরি ভুবনেশ্বরে যোগ দেবেন হাবাস

নিউজটাইম ওয়েবডেস্ক : মোহনবাগানে ফের হাবাস জমানা শুরু । কবে আসছেন তিনি? ভিসার জন্য আবেদন করে দিয়েছেন । ৮ তারিখের আগেই সম্ভবত ভিসা পেয়ে যাবেন । ৮ তারিখ স্পেন থেকে রওনা দেবেন হাবাস । কলকাতায় আসছেন না । সরাসরি ভুবনেশ্বরে দলের সঙ্গে যোগ দেবেন । তবে সুপার কাপের প্রথম ম্যাচে তিনি বেঞ্চে থাকছেন না ।

৮ তারিখ সকালে কলকাতায় অনুশীলন করে বিকেলে ভুবনেশ্বর যাবে টিম মোহনবাগান । যেহেতু সিনিয়র দলের ৭ জন ফুটবলার জাতীয় শিবিরে আছেন, তাই আরও ৮ জন জুনিয়র দলের ফুটবলারকে ডেকে নেওয়া হয়েছে । তাঁদের মধ্যে থেকে কয়েক জনকে সুপার কাপের দলে বেছে নেওয়া হবে । হাবাস অবশ্য স্পেন থেকেই ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রাখছেন । কোন কোন ফুটবলারকে নেওয়া হবে তা নিয়ে চলছে আলোচনা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube