দক্ষিণ দিনাজপুর জেলায় গাড়ি থেকে ২০টি সোনার বিস্কুট সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করলেন বিএসএফ-এর জওয়ানরা ।শনিবারের এই ঘটনায় জানা যাচ্ছে প্রায় ১ কোটি টাকার উপরের সোনা উদ্ধার হয় ।
গাড়ি থেকে ২০টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ । এদিনের এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে । একই সঙ্গে জানা যাচ্ছে, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ।
এদিনের ঘটনায় বিএসএফ সূত্রে জানা গিয়েছে হিলি-পতিরাম সড়কের নাজিরপুর এলাকায় একটি গাড়িতে তল্লাশি অভিযান চালায় বিএসএফ । তল্লাশিতে ২০টি সোনার বিস্কুট উদ্ধার হয় একটি গাড়ি থেকে । ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গকুল দাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিএসএফ । পাশাপাশি জানা যায়, ধৃতের বাড়ি হিলির মন্ডপ পাড়া এলাকায়।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

