দুষ্কৃতীদের লক্ষ্য স্কুল! আতঙ্কিত এলাকাবাসীরা

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর দিয়ে শুরু হয়েছিল । এবার অন্ডালে কয়েক দিন অন্তর বিভিন্ন স্কুলে হানা দিচ্ছে দুষ্কৃতীরা । শনিবার অন্ডাল গার্লস হাইস্কুলের শিক্ষিকারা স্কুলে এসে দেখেন, স্টাফ রুমের দরজার তালা ভাঙা । ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

স্কুলের বিভিন্ন আলমারির লকার ভেঙে কোথাও চুরি হয়েছে, কোথাও চলছে চুরির চেষ্টা । শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে যখন রাজ্য তোলপাড় তখন পশ্চিম বর্ধমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দুষ্কৃতী হানায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে । অন্ডাল গার্লস হাইস্কুলের শিক্ষিকারা আজ স্কুলে এসে দেখেন, স্টাফ রুমের দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ।একই সঙ্গে ভাঙা রয়েছে বিভিন্ন আলমারি । ভাঙা রয়েছে লকারও ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, চুরি গিয়েছে আসন্ন সরস্বতী পূজার চাঁদার টাকা । অভিযোগ উঠছে, বিয়াল্লিশ হাজার টাকা নগদ সহ দুস্থ ছাত্রীদের তহবিলের টাকাও চুরি করে নিয়ে গিয়েছে চোর । স্কুলের সিসিটিভিতে কিছুক্ষণের জন্য চোরের ছবিও দেখা গিয়েছে বলে খবর ।

ঘটনার তদন্তে নেমেছে অন্ডাল থানার পুলিশ । এর আগেও অন্ডালের দু’টি স্কুলে চুরির চেষ্টার অভিযোগ উঠেছিল । তার আগে দুর্গাপুরের দু’টি স্কুলে দুষ্কৃতী হানার ঘটনাও ঘটে । এই ঘটনাগুলির পিছনে থাকা দুষ্কৃতীদের ধরতে পুলিশি তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত তার নাগাল পায়নি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট । স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube