ম্যারাথন জেরার পর অবশেষে গ্রেফতার হলেন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শঙ্কর আঢ্য । শুক্রবার রাতে তাঁকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর অনুগামীরা । এদিন আবারও সন্দেশখালির ছবি উঠে এল সামনে । শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়া সময় ইডির গাড়ি লক্ষ করে ছোড়া হল ইট!
১৭ ঘন্টা তল্লাশি পর গ্রেফতার করা হল বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শঙ্কর আঢ্যকে । শুক্রবার সকাল ৭ টা ৩০ মিনিট থেকে রাত ১২ টা ৩০ মিনিট পর্যন্ত দীর্ঘ ১৭ ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করল ইডি । জানা যাচ্ছে, রাত ১২ টা ৩২ মিনিট নাগাদ শঙ্কর আঢ্যকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে বের করে আনে ইডি আধিকারিকরা । শঙ্কর আঢ্যকে ইডি বাড়ি থেকে নিয়ে বেরোনোর সময় তদন্তকারীদের গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন শঙ্কর আঢ্যর অনুগামীরা; ইডির গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ইট । ব্যাপক উত্তেজনা ছড়াতেই লাঠিচার্জ করেন সিআরপিএফ জওয়ানরা । ঘটনাস্থলে পৌছয় বনগা থানার পুলিশ ।
শঙ্কর আঢ্যের গ্রেফতারি প্রসঙ্গে তাঁর স্ত্রী জ্যোৎস্না আঢ্য জানিয়েছেন, সকাল ৭ টা ৩০ মিনিট থেকে তদন্তে সহযোগিতা করলেও রাত ১২ টা ১৫ মিনিট নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলে তাঁকে গ্রেফতার করে ইডি-র তদন্তকারী আধিকারিকরা । এই বিষয়ে চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

