চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ দুর্গাপুরে

চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ! দুর্গাপুর মহকুমা হাসপাতালে ও মৃতের বাড়ির এলাকায় উত্তেজনা ।

চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখল এলাকাবাসী। বছর ২৭এর মৃত প্রসূতির নাম চুমকি বাউরী। দুর্গাপুরের নাগার্জুন এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি হন দুর্গাপুর থানার নাগার্জুনের চুমকি বাগদি। অস্ত্রোপচারের পর কন্যা সন্তানের জন্ম দেন চুমকি দেবী। চুমকি দেবীর স্বামী বাবু বাউড়ির অভিযোগ, সন্তান ভাল আছে জানানো হলেও চুমকিদেবী কেমন আছে হাসপাতালে তরফ থেকে জানানো হয়নি। শুক্রবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ মারফত তাঁকে জানান তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে ।

তারপরেই মহকুমা হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়েন আত্মীয় পরিজন । পুলিশি নির্দেশে হাসপাতাল থেকে দেহ নিয়ে তারা দুর্গাপুর টাউনশিপের নাগার্জুনের বাড়িতে যায় । এরপর মৃতদেহ নিয়ে নাগার্জুন বস্তিতে বিক্ষোভ শুরু করে দেয় এলাকাবাসীরা। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন তারা। ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁরা সাফ জানিয়েছেন কী কারণে মৃত্যু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানাননি। যতক্ষণ না পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁরা এভাবেই পুলিশকে আটকে রেখে বিক্ষোভ চালিয়ে যাবেন।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসের ২৯ তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক প্রসূতি সানি তুড়ির মৃত্যুর অভিযোগ উঠেছিল। চলতি বছরের শুরুতেই আবার এক প্রসূতির মৃত্যুকে ঘিরে ক্ষোভ বাড়ছে মহাকুমা হাসপাতালের ওপর। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ইতিমধ্যেই ৬ সদস্য নিয়ে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহকুমা হাসপাতালের সুপার।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube