ডিজিটাল ক্লাসরুম চালু হল সোনারপুরের পদ্মমনি গার্লস হাইস্কুলে ৷ এই ডিজিটাল ক্লাসরুমের উদ্ধোধন করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র ৷ স্মার্ট ক্লাসরুম পেয়ে খুশি পড়ুয়া সহ তাঁদের অভিভাবকরাও ।

তাঁর বিধানসভা কেন্দ্রে এই প্রথম কোন স্কুলে ডিজিটাল ক্লাসরুম চালু করা হল বলে জানান তিনি ৷ স্কুল কর্তৃপক্ষ এই উদ্যোগ নেওয়ায় খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকরা ৷ স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবনী রায় জানান, সর্বাধুনিক শিক্ষায় এই স্কুলে ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তুলতে চান তাঁরা ৷ যে পড়াশোনাটা তাঁরা ক্লাসরুমে করত সেটাই তাঁরা চোখের সামনে দেখতে পাবে এবার ৷ এর ফলে পড়াশোনাটা তাঁদের কাছে আরও হৃদয়গ্রাহী হবে বলে জানান তিনি ৷
শতবর্ষ প্রাচীন এই স্কুলে বহু ছাত্রীই স্কুলের নাম উজ্জ্বল করেছে ৷ আগামী দিনেও করবে বলে আশা করছেন তিনি ৷ স্কুলের একাদশ শ্রেনীর ছাত্রী মৌমিতা ভট্টাচার্য জানায়, স্মার্টক্লাস চালু হলে তাঁরা চোখের সামনে অডিও-ভিজুয়ালের মাধ্যমে পুরো বিষয়টি দেখতে ও জানতে পারবে ৷ এর ফলে তাদের আরও সুবিধা হবে বলে জানায় তারা ৷
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

