আদালতে জোড়া জনস্বার্থ মামলা, প্রশ্নের মুখে এসএসকেম-এর ভূমিকা!

।। স্বর্ণালী মান্না ।।

এবার এসএসকেম হাসপাতালের ডিরেক্টরের কাছ থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । এসএসকেম হাসপাতালে কতজন প্রভাবশালী রয়েছেন যারা গ্রেফতার হয়ে হাসপাতালে রয়েছেন, সেই তথ্য জানতে চেয়ে রিপোর্ট তলব করে আদালত । বৃহস্পতিবারের জোড়া জনস্বার্থ মামলায় এসএসকেম হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করে আদালত ।

প্রসঙ্গত, রাজ্যের যে সব প্রভাবশালী আটক হচ্ছেন, বিশেষত যাদেরকেই সিবিআই, ইডি জিজ্ঞাসাবাদ করতে চাইছে তাঁরা অসুস্থতার অজুহাতে এসএসকেম হাসপাতালে আশ্রয় নিচ্ছেন । এসএসকেম হাসপাতালে কতজন এমন প্রভাবশালী রয়েছেন তা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠায় আদালত । একই সঙ্গে হাসপাতালে কী কী সুযোগ-সুবিধা রয়েছে তা জানাতে হবে এসএসকেম কর্তৃপক্ষকে ।

প্রধান বিচারপতি জানালেন এখন আদালত এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোন মতামত দেবে না । তবে অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটা খুব গুরুতর বিষয় বলে গন্য করা হবে বলে মন্তব্য প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম । আদালতের পর্যবেক্ষণ, এসএসকেম হাসপাতাল একটা সরকারি হাসপাতাল । সাধারণ মানুষ চিকিৎসার সুযোগ পাবে না আর অন্যদিকে প্রভাবশালীরা বেড দখল করে থাকবেন, তা হতে পারে না ।

সেই জন্য হাসপাতালের ডিরেক্টরের রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চ । আগামী ২৪ জানুয়ারি মামলার ফের শুনানি হতে চলেছে এই মামলার । মামলাকরী আইনজীবীর বক্তব্য, এসএসকেম হাসপাতালে সাধারণ মানুষ জায়গা পাচ্ছেন না । অথচ ‘কালীঘাটের কাকু’ সেখানে বেড দখল করে রয়েছেন প্রায় ৪ মাস ধরে । অপরদিকে ইডির আইনজীবী জানান, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে বুধবার তাকে জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তার কণ্ঠের নমুনা সংগ্রহ করার জন্য । কিন্তু তাকে ফের ওই হাসপাতালেই ফেরত আনা হয়েছে ।

মামলাকারীর আইনজীবী পাল্টা জানান, এসএসকেএম হাসপাতাল দুর্নীতিগ্রস্ত লোকজনের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে । রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়করা সেখানে নিজেদের ঘাঁটি গেড়ে রয়েছেন । জেল হাসপাতালে যদি পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকে তাহলে যে কোন বন্দীকে সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা যেতেই পারে ।এই বিষয়ে প্রধান বিচারপতির মন্তব্য, তিনি সুস্থ হলে ফের তাকে সংশোধনাগারে পাঠানো হয় ।

কেন্দ্রের সলিসিটর জেনেরাল জানান, এই ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী; সেই জন্য সে এসএসকেমের মত সুপার স্পেশালিটি হাসপাতালে এতোদিন থাকার সুযোগ পাচ্ছেন । যার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, সাধারণ মানুষ চিকিৎসার সুযোগ পাবেনা আর প্রভাবশালীরা বেড দখল করে থাকবে, এটা হতে পারে না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube