কবে থেকে বৃষ্টি বঙ্গে?

শীতের মজা মাটি করতে হাজির বৃষ্টি। এমনিতেই দক্ষিণবঙ্গে স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। এরই মধ্যে আবার ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যার জেরে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ এবং বাকি জেলাতে আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ৫-৭ তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে। যার জেরে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা।

শুক্রবার পশ্চিমের জেলা ছাড়া দক্ষিণবঙ্গের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে আগামী ৩-৪ দিনে কলকাতারর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলেই অনুমান আবহাওয়াবিদদের। তবে বেশি দূরে নেই শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১০ জানুয়ারির পর থেকে আবারও বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। অর্থাৎ প্রায় ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে ১০ই জানুয়ারির পর থেকে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে।

উত্তরবঙ্গ জুড়ে চলছে শীতের স্পেল। নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গে হু-হু করে নেমেছে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলির পাশাপাশি দার্জিলিংয়েও চলতি সপ্তাহে বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন ৫ থেকে ৬ ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা। দার্জিলিংয়ে বৃষ্টির পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পংয় ও সিকিমে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube