বলিউড থেকে এবার রাজনীতির মঞ্চে মনোজ?

‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজ বলতে যার কথা মাথায় আসে তিনি মনোজ বাজপেয়ী। বলিউডের এক স্বনামধন্য অভিনেতা মনোজ । অভিনেতার বলিউডে হাতেখড়ি হয় ‘ব্যান্ডিট কুইন’ ছবির মাধ্যমে। শুধুই যে তিনি বাণিজ্যিক ছবির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন এমন নয়। প্রত্যেকটা চরিত্র নিজস্বতার ছাপ দিয়ে গড়েছেন তিনি।

কিছু বছর আগে অভিনেতা পা রেখেছেন ওটিটি প্ল্যাটফর্মে। অভিনয় করেছেন রাজ ও ডিকের তৈরি ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে । এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে ওই ওয়েব সিরিজের প্রথম দুই সিজন । এ বার তৃতীয় অধ্যায়ের জন্য মুখিয়ে রয়েছেন দর্শক এবং অনুরাগীরা।  গত কয়েক বছরে দারুণ সাফল্য পেয়েছেন অভিনেতা। দেবাশিস মাখিজা পরিচালিত এবং মনোজের অভিনীত ছবি ‘জোরাম’ প্রশংসা কুড়িয়েছে চলচ্চিত্র উৎসবে।

তবে কিছুদিন ধরে নেট মাধ্যমে গুঞ্জন উঠেছে যে , ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভিনেতা বিহারের পশিম চম্পারণ থেকে নির্বাচনে দাঁড়াতে চলেছেন। সম্প্রতি মনোজ মুম্বাইতে থাকলেও নিজের ঘরের মাটির কথা কখনও ভোলেননি তিনি। তবে কি নেটমাধ্যমের গুঞ্জন সত্যি! তবে সত্যিই চম্পারণ থেকে নির্বাচন লড়তে চলেছেন মনোজ? যদিও এই কথার পরিপ্রেক্ষিতে অভিনেতা তাঁর সামাজিক মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন যে এই তথ্য সম্পূর্ণই ভুল। তিনি মশকরা করে এও বলেন যে ‘এসব জিনিস কি মানুষ তাঁদের স্বপ্নে দেখেন’? তাঁর এহেন কথা দিয়ে বোঝায় যাচ্ছে যে রাজনীতিতে যোগ দেওয়ার এই খবর ভুল ছাড়া কিছুই নয়।

চলতি বছরে অভিনেতার নয়া সিরিজ ‘কিলার স্যুপ’ মুক্তি পেতে চলেছে। মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার । এই সিরিজের যে নতুন লুকে অভিনেতাকে দেখা গেছে সেই ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube