ইডি আধিকারিকের মাথায় ছটি সেলাই, তিন জনই ভর্তি হাসপাতালে

শুক্রবার সকালে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা । সেইখানেই স্থানীয়দের হাতে ‘মার’ খান ইডি আধিকারিকরা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি ।

তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত তিন ইডি আধিকারিককে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার সেখানেই থাকবেন তাঁরা। তিন জনেরই জ্ঞান রয়েছে। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

ইডি সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত আধিকারিক রাজকুমার রামের মাথায় চোট লেগেছে। তিনি গুয়াহাটির অফিসার। ইডি সূত্রে খবর, মাথায় পাঁচ-ছ’টি সেলাই পড়েছে। স্ক্যান করানো হয়েছে। বেসরকারি হাসপাতালের এইচডিইউ বিভাগে ভর্তি রয়েছেন ওই অফিসার। বাকি দুই ইডি আধিকারিকেরও সেলাই পড়েছে। তৃণমূল নেতার বেশ কয়েক জন অনুগামী একসঙ্গে তিন আধিকারিকের উপর হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ। হাসপাতাল সূত্রে খবর, সে কারণে তিন আধিকারিকের শরীরের ভিতরে কোথাও আঘাত লেগেছে কি না, তা পরখ করে দেখতে চাইছেন চিকিৎসকেরা। তাই শুক্রবার তাঁদের হাসপাতালে ভর্তি রাখা হবে।

শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় পাঁচ ইডি আধিকারিকের একটি দল। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিল। ইডি সূত্রে জানা গিয়েছে, এই হানা রেশন দুর্নীতি সম্পর্কিত। স্থানীয় সূত্রে খবর, সরবেড়িয়া গ্রামে শাহজাহানের বাড়ির দিকে তাঁরা যাওয়ার চেষ্টা করলেই রুখে দাঁড়ান গ্রামবাসীদের একাংশ। অভিযোগ, তাঁরা শাহজাহানের অনুগামী। ইডি আধিকারিকেরা তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও সাড়াশব্দ মেলেনি। এর পরেই তাঁরা দরজা ভাঙার চেষ্টা করেন। অভিযোগ, সেই সময়েই তাঁদের ঘিরে ফেলে মারধর করা হয়। ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। এর পর ইডি আধিকারিকদের ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। ভাঙচুর করা হয় তাঁদের গাড়িতে। সেই সময়েই তিন আধিকারিক জখম হয়েছেন বলে খবর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube