উঠে গেল ট্রাক চালকদের ধর্মঘট

অবশেষে উঠে গেল দেশজুড়ে ট্রাক চালকদের ডাকা ধর্মঘট । মঙ্গলবার রাতেই হরতাল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ট্রাক সংগঠনগুলি । ফলে কিছুটা স্বস্তির নিশ্বাস নিচ্ছেন দেশবাসী ।

ভারতীয় দণ্ড সংহিতার নয়া আইনে ‘হিট অ্যান্ড রান’-এর যে সংস্থান রয়েছে তা নিয়েই আপত্তি জানান আন্দোলনকারীরা । আইনটি কার্যকর করার আগে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । এমন আশ্বাস পাওয়ার পরই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনগুলি ।

মঙ্গলবার ট্রাক চালকদের ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা । বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নয়া ‘হিট অ্যান্ড রান’ আইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । আইনটি এখনও কার্যকর করা হয়নি । কেন্দ্রের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube