প্রমোদ ফিল্মস অ্যান্ড ড্রিমস অন সেল দ্বারা প্রযোজিত ছবি ‘পারিয়া’ আসছে। যার মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘পারিয়া’-র মোশন পোস্টার সামনে আসতেই ব্যাপক সাড়া পড়েছিল দর্শক মহলে।এবার সেই সিনেমারই টিজার লঞ্চ হল বুধবার । অভিনেতা নিজেও তাঁর সোশ্যাল মিডিয়ায় এই ছবির টিজার পোস্ট করেন এবং ক্যাপসানে লেখেন, ‘বঞ্চিতদের লড়াইয়ে্র ইতিহাস সবসময় রক্ত দিয়েই লেখা হয়’।আগামী মাসে ৯ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি।
টিজারে লক্ষ্য করা গেছে মুষলধারে বৃষ্টির মধ্যে পিছন ফিরে দাঁড়িয়ে আছে অভিনেতা বিক্রম চ্যাটার্জি। পরমুহূর্তে দেখা যায় খাঁচায় বন্দি কুকুরদের। প্রচুর পরিমানে অ্যাকশন থেকে শুরু করে রক্ত সমস্তটাই এক ঝলকে দেখা গিয়েছে টিজারে। উল্লেখ্য, একবারে অন্যভাবে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। অভিনেতা লুঙ্গি, গেঞ্জি পরে মাথায় ছোট ছোট ছুল রেখে অন্য চাউনিতে দেখা গিয়েছে। এছাড়াও ছবিতে দেখা গিয়েছে শ্রীলেখা মিত্র এবং অম্বরিশ ভট্টাচার্যকে।
মূলত ‘পারিয়া’ শব্দের অন্তর্নিহিত অর্থ হল ঘরহীন মানুষ বা পশু । সিনেমা প্রসঙ্গে পরিচালক তথগত বলেন , ‘বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি দেখেন পথকুকুরদের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে জীবন কাটাতে হয়। তিনি এও বলেন তাঁর এই ছবি রাস্তার পশুদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

