মুর্শিদাবাদে অবৈধ ভাবে দুটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করলো সামশেরগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর। শুক্রবার দুপুরে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর থেকে আটক করা হয় ট্রাক্টর গুলোকে।
ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে জানা যায়, চাষযোগ্য জমি থেকে ঝাড়খন্ডের পাকুরের দিক থেকে মাটি গুলো নিয়ে এসে বাংলা তথা সামসেরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সেই মাটিগুলোকে বিক্রি করা হচ্ছে বলে জানতে পেরেছে ভূমি সংস্কার দফতর। ইতিমধ্যেই সেই মাটি বোঝাই ট্রাক্টর গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছে বলে জানিয়েছেন সামশেরগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা ।
কয়েকদিন থেকেই ঝাড়খন্ডের পাকুরের দিক থেকে ট্রাক্টরে করে মাটি নিয়ে আসার অভিযোগ আসছিল। ঠিক তারপরেই কার্যত তৎপর হয়ে ট্রাক্টর ধরতে পথে নামে ভূমি সংস্কার দফতর। শুক্রবার দুপুরে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর হঠাৎ হানা দিয়ে আটক করা হয় দুটি মাটি বোঝায় ট্রাক্টর। ডেকে পাঠানো হয় মালিকদের। রয়েলটি কাটানোর পাশাপাশি সরকারী ভাবে ফাইন করা হয় ট্রাক্টরের বিরুদ্ধে। অবৈধ ভাবে মাটি কাটা রুখতে লাগাতার পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানিয়েছেন সামশেরগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

