ইডি হামলার ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে আর্জি শুভেন্দু-সুকান্তর

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনার ছবি এবং ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে জাতীয় তদন্তকারী সংস্থা NIA কে দিয়ে এই ঘটনার তদন্তেরও দাবি তুলেছেন তিনি। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা তলানিতে ঠেকেছে। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে হামলা মুখে পড়তে হল ইডি এবং সিআরপিএফ আধিকারিকদের। এরপরই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই এক্স বার্তা ট্যাগ করে সন্দেশখালির এই ঘটনায় কেন্দ্রীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন।

গোটা বিষয়টি এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোনে জানালেন শুভেন্দু অধিকারী । এদিন টুইট করে বিরোধী দলনেতার আবেদন, নৈরাজ্যকে ধ্বংস করতে ব্যবস্থা নিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল। টুইটে শুভেন্দু লেখেন, “ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালানোর সময় ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের উপর নৃশংস হামলা। আমার সন্দেহ দেশবিরোধী হামলাকারীদের মধ্যে রোহিঙ্গারা রয়েছে।”

এরই মাঝে এই ঘটনার তদন্ত জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে দিয়ে করানোর দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বঙ্গ বিজেপির সভাপতি ও বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। পাশাপাশি তৃণমূল সরকার রোহিঙ্গা অনুপ্রবেশ এর মাধ্যমে নৈরাজ্যের আস্তাকুর তৈরি করা হয়েছে উত্তর ২৪ পরগণাকে অভিযোগ সুকান্তর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube