লোকসভা নির্বাচনের আগে জোট নিয়ে ‘জট’

লোকসভা ভোটে জোটের আগেই জট। এবার জোট নিয়ে কংগ্রেস দলের বিরুদ্ধে বিস্ফোরক দবি করলেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানি। সরাসরি অধীর চৌধুরীকে আক্রমণ করলেন মন্ত্রী গোলাম রব্বানি।

গোলাম রব্বানির অভিযোগ, অধীর চৌধুরী জোট নিয়ে সবসময় উল্টোপাল্টা বলে জোটকে দুর্বল করছে এবং তিনি তাঁর নেতৃত্বের উপর ভরসা কেন করতে পারছেন না সে বিষয় নিয়েও প্রশ্ন তোলেন। বারবার প্রদেশ কংগ্রেসের তৃণমূল বিরোধী মন্তব্য এই জোটকে আঘাত করতে পারবেনা বলে সেই দাবিও করেন। তবে রায়গঞ্জ লোকসভা আসনে জোটের যে প্রার্থী হবে তাকেই ভোট দেবে তৃণমূল, বলে জানান মন্ত্রী।তবে রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রবল দাবিদার বলে তিনি জানান।

বিরোধী দলনেতা শুভেন্দুকেও একহাত নেন মন্ত্রী গোলাম রব্বানি। তিনি বলেন শুভেন্দু নিজেই একজন দুর্নীতিগ্রস্থ লোক। তাঁর মুখ থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা শুনতে খারাপ লাগে। আগে নিজের চরিত্র ঠিক করতে হবে তারপর দুর্নীতির নিয়ে কথা বলা উচিৎ শুভেন্দুর।

অন্যদিকে সুজয় কৃষ্ণ ভদ্রের গলার নমুনা সংগ্রহ নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি আদালতের বিচারাধীন বিষয় বলে কোনো মন্তব্য করতে চাননি।

এছাড়া তৃনমূলে নবীন প্রবীণ দ্বন্দের মাঝেই ইসলামপুর বিধায়ক আব্দুল করিম চৌধুরী বারবার দলবিরোধী বিস্ফরোক মন্তব্য নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন,করিম চৌধুরী দলের প্রবীণ নেতা তাই তাকে নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না তবে করিমের এই মন্তব্যে দলে কোনো প্রভাব পড়বেনা বলে তিনি সাফ জানান।

এছাড়া উত্তর ২৪ পরগনায় ইডি কর্তাদের উপর হামলার বিষয় নিয়ে গোলাম রব্বানীকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”যারা হামলা করেছেন তাঁরা ঠিক কাজ করেননি। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হব। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যেভাবে তদন্ত করছে তা ঠিক নয়। রাজ্যেও তদন্তকারী দল রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী দলের উচিৎ স্থানীয় পুলিশের সাহায্য নেওয়ার।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube