ডায়মন্ড হারবারে চপ, মুড়ি, চায়ের কেটলি নিয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের । ২০০৯ সালের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিকে অবশিষ্ট চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে চপ মুড়ি চা এর কেটলি ও থালা বাজিয়ে বিক্ষোভ দেখলেন চাকরি প্রার্থীরা ডায়মন্ড হারবারে।
প্রসঙ্গত, ২০০৯ সালে দক্ষিণ ২৪ পরগণায় মোট চাকরি প্রার্থী ছিল ১৮৩৪ এদের মধ্যে এম প্যানেলের প্রার্থী ছিলেন ১৫০৬ জন। অতিরিক্ত ছিল ৩২৮ জন কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল অবশিষ্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ ৯২ জনকে নিয়োগ দিতে হবে যে সংখ্যাটা মোট ৪২০। এই ৪২০ জনের নিয়োগের দাবিতে শুক্রবার ডায়মন্ডহারবার স্টেশন থেকে ডিপিএসসির অফিস পর্যন্ত মিছিল করে যান চাকরি প্রার্থীরা, তাদের দাবি এই ৪২০ জন চাকরি প্রার্থীদেরকে অবিলম্বে নিয়োগ করুক সরকার।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

