কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক

কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক ! কলকাতা পুলিশের ইমেল আইডিতে একটি জঙ্গি সংগঠনের নাম করে মেল আসে। সেখানে জানানো হয়, জাদুঘর বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। সেখানে বিভিন্ন জায়গায় বোমা রাখা হয়েছে। এই ইমেল পাওয়ার পরেই দ্রুত পদক্ষেপ শুরু করে কলকাতা পুলিশ। ইতিমধ্যে বম্ব স্কোয়াডকে পাঠানো হয়েছে জাদুঘরে। পুরো জাদুঘর ঘিরে তল্লাশি চলছে।

শুক্রবার সকালে বোমা মেরে গোটা জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিল একটি স্বঘোষিত জঙ্গি সংগঠনের। কলকাতা পুলিশকে মেইল কর হুমকি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, জাদুঘরের বিভিন্ন জায়গায় বোমা রাখা হয়েছে। সেটি উড়িয়ে দেওয়া হবে। সেখানে যাঁরা রয়েছেন তাঁরা মারা যাবেন। এরকম একটি আতঙ্কিত মেল পাঠানো হয়েছে কলকাতা পুলিশের কাছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের নিজস্ব ই-মেল আইডিতে ওই সংস্থা থেক মেইল এসেছে। সেখানে জঙ্গি সংস্থার নাম ‘টেরোরাইজার ১১১’ । সেই সংগঠনের তরফে দাবি করা হয়, তারা স্বঘোষিত একটি জঙ্গি সংগঠন। এছাড়া আরো জানানো হয় কলকাতা জাদুঘরের একাধিক জায়গায় তারা বোমা রেখেছে। সংবাদ মাধ্যমে তাদের নাম প্রচারে না আনলে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube