রাস্তা তৈরির জন্য নিম্নমানের সামগ্রী দেখে বিক্ষোভ গ্রামবাসীদের

রাস্তা সংস্কারের জন্য ব্যবহৃত সামগ্রী এবং কাজ নিম্নমানের, সেই অভিযোগে রাস্তার তৈরির কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা ।

বৃহস্পতিবার দুপুর থেকে উলুবেড়িয়া ২ ব্লকের রঘুদেবপুর অঞ্চলের শিবরামচক তাল বাগান থেকে (ভায়া সমন্তপাড়া, পরানন্দ চক) বাদামতলা পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরির কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে কাজের মান নিম্নমানের। সেই অভিযোগে স্থানীয়দের একাংশ রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি ওয়ার্কঅর্ডার অনুযায়ী নিয়ম মেনে কাজ করতে হবে।

বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রঘুদেবপুর অঞ্চলের প্রধান সুমন কোলে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube