স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের রক্ষা কবচের আবেদন নাকচ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ । ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর নিশিথ প্রমানিকের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে । যার জেরে তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয় । সেই মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি হয় ।
রক্ষা কবচ চেয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন জানান নিশীথ প্রামানিকের আইনজীবী ।শুনানির পর জানা যায় সেই রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় আদালত । জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, ডিভিশন বেঞ্চ এদিন রক্ষা কবচের আবেদন নাকচ করে দিয়ে ২২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত ।
অন্যদিকে রক্ষা কবচ নাকোচ হয়ে যাওয়ায় পুলিশ চাইলে নিশীথ প্রামানিককে গ্রেফতার করতে পারবেন বলে সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী এদিন জানিয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

