৫ই জানুয়ারি জাতীয় পক্ষী দিবস। বিগত বেশ কয়েক বছরের মতো এবারও পরিযায়ী পাখির দল ভিড় জমাতে শুরু করেছে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের সরোবরে। সুদূর সাইবেরিয়া, ইউরোপ, রাশিয়া, চিন ও তিব্বতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে এখানে আসতে শুরু করেছে তারা। শীত কমতে শুরু করলে এই পাখিদের দল আবার পুরনো পথ ধরে ফের পাড়ি দেবে নিজের দেশে।
অন্যান্যবারের মতো এবারও পাখি প্রেমী মানুষদের ভিড় বাড়তে শুরু করেছে কলেজে। তবে এই অতিথিদের স্বাভাবিক জীবনে কোনও ব্যাঘাত যাতে না ঘটে সেদিকেও কড়া নজর রেখেছেন বেসরকারী এই কলেজ কর্তৃপক্ষ।
নিজেদের কলেজের সরোবরে পরিযায়ী পাখিদের দেখা পেয়ে খুশি পড়ুয়ারাও। তারাও নিজেদের মতো করে খেয়াল রাখছেন পাখিদের।
কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরিযায়ী পাখিদের এখানে আসার আগেই সরোবরের সমস্ত কচুরিপানা পরিস্কার করা হয়েছে। অন্যদিকে চোরা শিকারীদের হাত থেকে এই সব পরিযায়ী পাখিদের বাঁচাতে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

