ফের ইডির হানা,পাল্টা ইডির উপর হামলা!

সন্দেশখালি বিধানসভার তৃণমূলের কনভেনার শাহজাহান শেখের বাড়িতে ইডি হানা । ঘটনাটি উত্তর ২৪ পরগনার সন্দেশখালি বিধানসভার সরবেড়িয়া গ্রামে । শুক্রবার সকাল ৭ঃ৪০ নাগাদ সর্বে সন্দেশখালি বিধানসভার তৃণমূলের কনভেনার শাহজাহান শেখের বাড়িতে ইডির হানা । ৮ জনের একটি ইডি প্রতিনিধি দল হানা দেয় শাহাজাহান শেখ এর বাড়িতে ।

বাড়িতে কেউ না থাকায় বাড়ির সদর দরজা এবং প্রবেশ দরজা ভাঙেন ইডি আধিকারিকরা। ততক্ষণে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে ইডির গাড়ি ঘিরে বিক্ষোভ এবং ইডির আধিকারিকদের গাড়ি ভাঙচুর দুই আধিকারিক এর মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ঘটনাস্থলে মিডিয়ার লোকজন গেলে তাদেরকেও বেধড়ক মারধর দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয় । এই মুহূর্তে ঘটনাস্থলে কাউকে ঢুকতে দিচ্ছে শেখ শাহজাহান বাহিনী ।

সন্দেশখালি বিধানসভার কনভেনার শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাতে গেলে আহাজান অনুগামীরা তাদের গাড়ি ঘিরে ফেলে এবং ইডি আধিকারিকদের বেধড়ক মারধর করা হয় দুজন আধিকারিকের মাথা ফেটে যায় তাদেরকে কলকাতা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী । সংবাদ মাধ্যম সংবাদ সংগ্রহ করার জন্য তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না । এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube