কেন্দ্রীয় সরকারের ‘হিট এন্ড রান’ আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলা মোটর শ্রমিক সমন্বয় কমিটির কর্মবিরতির ডাকে বেসরকারি বাস চলাচল বন্ধ হয়ে গেল মুর্শিদাবাদ জেলায়।
শুক্রবার সকাল থেকে ২৪ ঘন্টা কর্মবিরতি চলবে ওই মোটর শ্রমিক সমন্বয় কমিটির। ওই কর্মবিরতির ফলে জেলায় সমস্ত বাস বন্ধ হয়ে গেছে । আগেই মাইকে প্রচার করে যাত্রীদের উদ্দেশ্যে জানানো হয় যে, শুক্রবার জেলার সমস্ত বাসচালক , বাস কন্ট্রাক্টার এবং অ্যাসিস্ট্যান্টরা একদিনের কর্মবিরতি শুরু করতে চলেছেন।
কেন্দ্রের ‘কালা আইন’ তাঁরা কোনভাবেই মানছেন না। কেন্দ্রের নয়া আইন পাশ করলে শুধু বাস চালকদেরই ক্ষতি হবে না , ক্ষতি হবে বাস মালিকদের সহ সাধারণ মানুষেরও। ওই আইন যেহেতু বাতিল হয়নি তাই ওই আইন এখনও লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেকারণেই ওই কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

