জগৎবল্লভপুরে ফের চুরি। এবারে মন্দিরে চুরির ঘটনা ঘটলো। ক্ষুব্ধ গ্রামবাসীদের হাওড়া – আমতা পথ অবরোধ। ঘটনার প্রতিবাদে স্থানীয়দের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
জগৎবল্লভপুর থানা এলাকার মুন্সিরহাট নরেন্দ্রপুর আনন্দমঠ আশ্রমে বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা আনন্দমঠের মন্দিরের ঠাকুরের সোনার গয়না চুরি করেন। স্থানীয়দের অভিযোগ প্রায় ২ লক্ষ টাকার অধিক মূল্যের সোনার গয়না সহ অন্যান্য সামগ্রী চুরি হয়েছে।
জগৎবল্লভপুরে নিত্যদিন চুরির মত ঘটনা ঘটায় শুক্রবার সকালে আনন্দমঠ আশ্রম ও গ্রামবাসীরা মিলে হাওড়া আমতা রোড পথ অবরোধ করেন। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ।জগৎবল্লভপুর এলাকায় একের পর এক চুরির ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সেখানকার মানুষ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

