নিজের স্ত্রীর সঙ্গে প্রতিবেশীর অবৈধ সম্পর্কের সন্দেহে প্রতিবেশীকেই খুন করলেন এক ব্যক্তি । ঘটনাটি নদীয়ার ভীমপুর থানার ঝাউতলায়। বছর ৫৮-র নিমাই বাগ বৃহস্পতিবার রাত্রিবেলায় বাজার থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় প্রতিবেশী পরেশ সাঁতরা তাঁর উপর চড়াও হয়ে তাঁকেএলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপায় ।
এরপর চিৎকার চেঁচামেচি করলে পালিয়ে যায় পরেশ। এলাকার লোকজন গুরুতর যখম অবস্থায় জেলার শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের পরিবারের দাবি পরেশ সাঁতরা সন্দেহ করত তার স্ত্রীর সঙ্গে নিমাইবাগের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। সেই সন্দেহে রাগেই তাকে খুন করেছে বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত পরেশ সাঁতরা। অভিযুক্তর খোঁজে তল্লাশি করছে ভীমপুর থানার পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

