মিড ডে মিল খাওয়ার পর আর ক্লাসে ফেরা হল না পড়ুয়ার! আবারও বোমার শিকার শৈশব । বোমা ফেটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা । বৃহস্পতিবারের দুর্ঘটনার জেরে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রের । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্ৰামে ।
এমন ঘটনায় শোকস্তব্ধ হয়ে গিয়েছে গোটা পরিবার সহ এলাকাবাসীরা । মৃত ছাত্রের নাম মুকলেসুর রহমান, তাঁর বয়স আনুমানিক ৭ বছর । জানা যাচ্ছে, এদিন দুপুরে দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্ৰামের প্রাইমারি স্কুলে পড়াশোনার উদ্দেশ্যে যায় মুকলেসুর রহমান । দুপুরে মিড ডে মিলের খাবার খাওয়ার পর স্কুলের আশেপাশে ছোটা ছুটি করার সময় সে কুড়িয়ে পায় বোমাটি । হাতে করে নিয়ে যেতে যেতেই একটি ঘরের দেওয়ালে ছুড়ে মারতেই ঝরে গেল নিষ্পাপ শিশুটির প্রাণ ।
বিকট আওয়াজ শুনতে পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা । দেখতে পান ক্ষত বিক্ষত অবস্থায় নিথর হয়ে পড়ে রয়েছে শিশুটি । তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । কান্নায় ভেঙে পড়েন মুকলেসুর রহমানের পরিবারের লোকজন । তড়িঘড়ি খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায় । পুলিশ গিয়ে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে পাঠায় শিশুটিকে । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । ময়নাতদন্তের উদ্দেশ্যে তার দেহ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় । তবে কে বা কারা বোমা ফেলে রেখেছিল সে বিষয়ে ধন্দে রয়েছে পুলিশ । ঘটনার পূর্নাঙ্গ তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

