পৌষ সংক্রান্তির আগেই ফিরল শীত। জেলায় জেলায় ফের শীতের আমেজ। তাপমাত্রা নেমেছে অনেকটাই। তবে এই শীত সুখ বেশিদিনের নয়। পূর্বাভাস ছিল রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে থাকবে। উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়া বুধবার রাতের পর অবাধে প্রবেশ করতেই ১৪ ডিগ্রিতে নেমে গেল কলকাতার রাতের তাপমাত্রা।
যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আসছে শীতের দ্বিতীয় স্পেল। ১০ জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে ১০ জানুয়ারির পর থেকে। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা সেই ব্যাটিং কমপক্ষে ৫ থেকে ৭ দিন স্থায়ী হবে বলে অনুমান হাওয়া অফিসের। তবে আজ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বাড়ল দিনের স্বাভাবিক তাপমাত্রা।
শুক্রবার থেকে রবিবার বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্র এবং শনিবার ৫ ও ৬ জানুয়ারি এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
দার্জিলিং ও কালিম্পং সহ সিকিম এবং পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে আগামী ৫ দিন দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে সিকিমের উপর দিয়ে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায়।
বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। শুক্র, শনি এবং রবিবার ক্রমশ একটু একটু করে বাড়তে বাড়তে ফের কলকাতায় রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। এরকম পরিস্থিতি চলার পর ১০ তারিখে সমস্ত সিস্টেমের সব প্রভাব কেটে গিয়ে নিচের দিকে নামতে শুরু করবে পারদ। ১১ জানুয়ারি থেকে চলতি শীতের মরসুমের দ্বিতীয় স্পেল আসতে চলেছে। কলকাতায় ফের তাপমাত্রা নামতে পারে ১৪ অথবা ১৩ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলায় বৃষ্টির প্রভাব কেটে গেলে ১০ জানুয়ারির পর ফের পারদ নামতে পারে ১০ ডিগ্রির নিচে।
উত্তরবঙ্গে আপাতত পারদের কোনও উল্লেখযোগ্য উত্থান-পতন নেই। সমতলে শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক বা তার আশেপাশেই। বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায়, বৃহস্পতিবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে। শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। সান্দাকফু সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

