জগৎবল্লভপুর থানার পুলিশের জালে ডাকাত দল

জগৎবল্লভপুর থানার পুলিশের হাতে বুধবার গভীর রাতে ধরা পড়ল পাঁচজনের একটি ডাকাত দল । ধৃতদের বৃহস্পতিবার জগৎবল্লভপুর থানা থেকে হাওড়া আদালতে পেশ করা হয় । একের পর এক ডাকাতির কিনারা হতে কিছুটা স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা ।

হাওড়ার জগৎবল্লভপুর অন্তর্গত বড়গাছিয়া খিরিশতলা এলাকা থেকে গতকাল গভীর রাতে জগৎবল্লভপুর থানার পুলিশ পাঁচজনের একটি ডাকাত গ্যাং প্রথমে আটক করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পাঁচ ব্যক্তির সঙ্গে ডাকাতির সঙ্গে জড়িত একটি গাড়িও আটক করেছে পুলিশ । এর পাশাপাশি তদের কাছ থেকে রড, সাবল, এবং কাটার মেশিন সহ একটি মোটর পাওয়া গিয়েছে । ধৃতদের বৃহস্পতিবার জগৎবল্লভপুর থানা থেকে হাওড়া আদালতে পেশ করা হয় ।

উল্লেখ্য সাম্প্রতিক কালে একের পর এক চুরির ঘটনায় সেখানকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন । পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা । এর পরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন । কিছুদিন আগে এরকমই একটি দুষ্কৃতীদের দল গ্রেফতার হয় সেখানকার পুলিশের হাতে । তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধারালো অস্ত্র , একটি টোটো গাড়ি বাজেয়াপ্ত করা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube