বৃহস্পতিবার সকাল ৭ টা ২০ মিনিট নাগাদ বালিগঞ্জ থানার অন্তর্গত ১১ নম্বর ডোভার পার্ক এলাকায় কানারা ব্যাঙ্ক অফিসার্স কোয়ার্টার থেকে উদ্ধার হয় মৃতদেহ । তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন বালিগঞ্জ থানার পুলিশ ।
পাঁচতলা অভিজাত আবাসনের ২ তলা থেকে একজন ব্যাংক আধিকারিক, আশিস কুমার বর্মার স্ত্রীয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে ব্যাংক অফিসারের স্ত্রীয়ের নাম রেশমি বর্মা । তাঁর বয়স হয়েছিল ৩২ বছর । সিলিং ফ্যানের সঙ্গে কাপড়ের সাহায্যে ঝুলন্ত অবস্থায় এই আবাসন তাঁকে উদ্ধার করা হয় এদিন ।
এদিন তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনাস্থল থেকে কোন সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানা যাচ্ছে । পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এই ব্যাংক অফিসারের স্ত্রী আত্মঘাতী হয়ে থাকতে পারেন । তবে এর নেপথে অন্য কোন রহস্য রয়েছে কি না তা খতিয়ে দেখছেন বালিগঞ্জ থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

