২০১৬ সালের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবিতে আবারও মিছিল হল কলকাতায় । কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় এদিন ।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিপ্রার্থীরা এই মিছিলে যোগদান করেন । মাথায় কালো ব্যান্ড, হাতে কালো ব্যানার নিয়ে তাঁরা প্রতিবাদ জানান ।
তাঁদের অভিযোগ, ২০১৪ সালে তাদের পরীক্ষার নোটিফিকেশন জারি করা হয়; ২০১৬ সালে সেই মতো পরীক্ষা হলেও তারপরে মেলেনি নিয়োগ । তাঁদের দাবি মেধা তালিকার অন্তর্ভুক্ত কাউন্সিলিং হয়ে যাওয়া যোগ্য প্রার্থীদের জয়েনিং সম্পন্ন করতে হবে । তাঁদের আরও দাবি, অবিলম্বে সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিশ জারি করতে হবে । মেধা তালিকায় অন্তর্ভুক্ত যোগ্য প্রার্থীদের ধারাবাহিকভাবে কাউন্সিলিং এবং জয়নিং সম্পন্ন করতে হবে, এই দাবি নিয়ে আজ রাজপথে নেমেছেন তাঁরা ।
পুলিশের অনুমতি নিয়েই এদিন তারা মিছিল করে । তবে ডরিনা ক্রসিংয়ের সামনে চাকরিপ্রার্থীরা বসে পড়ায় পুলিশের সঙ্গে সেখানে শুরু হয় চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি । ধস্তাধস্তিতে একজন মহিলা চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায় । তৎক্ষণাৎ তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে ।
রোদের পরিমাণ বেশি থাকায় আরো বেশ কিছু চাকরিপ্রার্থী এদিন অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করা হচ্ছে । এদিন তারা কলকাতা পুলিশের হাত দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি পাঠান । ‘আর কোন প্রতিশ্রুতি নয় তাদের নিয়োগ যেন দেওয়া হয়’, সেই দাবিটি তারা এই খোলা চিঠি মারফত পাঠান । এদিন চাকরিপ্রার্থীরা বলেন যতদিন না পর্যন্ত তাদের যোগ্য চাকরি পেয়ে তারা স্কুলে যাচ্ছেন ততদিন তাদের এই আন্দোলন চলবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

