কামারহাটিতে প্রকাশ্যে গুলি, আহত তৃণমূল কর্মী!

বৃহস্পতিবার ভর দুপুরে কামারহাটিতে চলল গুলি ।৬ জন দুষ্কৃতীদের ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে বিদ্ধ হন তৃণমূল কর্মী । গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ভর্তি করা হয় কলকাতার পিজি হাসপাতালে ।

বৃহস্পতিবার ভর দুপুরে কামারহাটি থানার ঢিল ছোঁড়া দূরত্বের মধ্যে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী সামসাদ আলি ওরফে কাল্লু । দু’টি বাইক করে এসে ছয় জন দুষ্কৃতী দুপুর ১ টা ৩০ মিনিট নাগাদ চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় তাঁর উপর । এর মধ্যে দু’টি গুলি তৃণমূল কর্মীর শরীরে লাগে বলে জানা গিয়েছে । গুলি লাগে তাঁর হাতে ও পায়ে । সঙ্গে সঙ্গে তাঁকে বেলঘড়িয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর স্ত্রীর দাবি, হঠাৎই পটকা ফাটার মতো আওয়াজ শুনতে পান তিনি । প্রথমে তিনি কিছু বুঝতে পারেননি । পরে তিনি দেখেন তার স্বামী গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন । স্থানীয় সূত্রের খবর এদিন দু’টি বাইকে করে ছয় জন আসেন । এরপরে তারা গুলি ছুড়তে থাকে এবং তার মধ্যে দু’টি গুলি তৃণমূল কর্মী কাল্লুর হাতে ও পায়ে লাগে ।

গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর অভিযোগ আফসানা খাতুনের লোক তার উপরে গুলি চালিয়েছে । পয়লা জানুয়ারি গন্ডগোল হওয়ায় তারা পুলিশকে দিয়ে তাদের ধরিয়ে দিয়েছিলেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube