বেহাল রাস্তায় টোটো উল্টে মৃত্যু শিশুর

টোটো উল্টে মৃত্যু হল তিন বছরের শিশুর । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়া কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের হাঁসখালি পোল এলাকায় । আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশুটির দাদু ।

এদিনের ঘটনায় জানা যায়, হাঁসখালিপোল এলাকার হরেকৃষ্ণ নগরে আজ সকালে স্কুল থেকে দাদুর সঙ্গে টোটোয় চেপে বাড়ি ফিরছিল নার্শারির ওই ক্ষুদে পড়ুয়া । রাস্তায় গর্ত থাকায় আচমকাই টোটোটি উল্টে যায় । ঘটনায় আহত দু’জনকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় । হাসপাতালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে আজ দুপুরে তার মৃত্যু হয় বলে খবর ।

এই ঘটনায় টোটো চালক অর্থাৎ শিশুটির দাদু, গণেশ মালিকের পায়ের হাড় ভেঙে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন । ছোট্ট শিশুর মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবার । বেহাল রাস্তার জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube