।। স্বর্ণালী মান্না ।।
আদালতের ভর্ৎসনার মুখে পড়ে টিটাগড়ে বাড়িওয়ালা এবং ভাড়াটের সংঘাতের ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত তিন ব্যক্তিকে অবশেষে গ্রেফতার করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার । বুধবার এই মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারকে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল ।
ব্যারাকপুরের টিটাগড় অঞ্চলে বাড়িওয়ালা ও ভাড়াটের সংঘাতের জেরে বাড়িওয়ালার এক সদস্যের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে আদালতে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনার ।অভিযুক্তদের বিরুদ্ধে ৩০২ ধারা প্রয়োগ করে খুনের মামলা রুজু করা হয়েছে বলেও আদালতে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনার ।
বুধবার এই মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারকে তীব্র ভর্ৎসনার সম্মুখীন হতে হয় । তদন্তের গতিপ্রকৃতির জন্য তাঁদের মেডেল দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন বিচারপতি দেবাংশু বসাক । এই তিরস্কারের জেরে এই মামলায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয় । ব্যারাকপুর পুলিশ কমিশনারকে আজ সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ।
প্রসঙ্গত, ২০২৩ সালে বাড়ি ভাড়াকে কেন্দ্র করে ভাড়াটে ও মালিকের মধ্যে বচসা বাঁধে । বচসার জেরে বাড়িওয়ালাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে; যার জেরে মৃত্যু হয় বাড়ির মালিকের । অভিযোগের তির ওঠে ভাড়াটের বিরুদ্ধে । এদিন মামলার নিষ্পত্তি করে দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

