নিয়োগের দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা

বিধান নগরে ICDS সুপারভাইজার চাকরি প্রার্থীদের শৈশালী ভবন অভিযান । বৃহস্পতিবার নিয়োগের দাবিতে রাস্তায় বসে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন তাঁরা । ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর পুলিশ ।

নিয়োগের দাবিতে রাস্তায় নামলেন ICDS সুপারভাইজার চাকরিপ্রার্থীরা । সল্টলেকের শৈশালী ভবনের ডিরেক্টর অফ আইসিডিএস অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন তাঁরা । ঝামেলা এড়াতে আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয় ওই এলাকায় ।

তাঁদের অভিযোগ, ICDS সুপারভাইজার পদে WBPSC নিয়োগ সুপারিশ প্রাপ্ত ২৯৩১ জনের মধ্যে একই প্যানেল থেকে ১৩৬ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হলেও বাকিরা এখনও নিয়োগ পাননি । তাই বাকিদের দ্রুত নিয়োগের দাবিতেই তাদের এই বিক্ষোভ । বৃহস্পতিবার দুপুরে তারা একত্রিত হন বিধাননগরে শৈশালী ভবনের সামনে । চাকরির দাবিতে তারা সেখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ করতে চান বলে জানা যায় । তাঁদের দাবি যত দ্রুত সম্ভব তাদের নিয়োগ দিতে হব ।

পরবর্তীকালে বিধাননগরে ICDS সুপারভাইজার চাকরি প্রার্থীদের শৈশালী ভবন অভিযান ঘিরে পরিস্থিত যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে । পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় চাকরিপ্রার্থীদের । পুলিশের পক্ষ থেকে তাঁদেরকে সরে যেতে বলা হলে পুলিশের সাথে তাঁদের বচসা শুরু হয় । এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এদিন । চাকরিপ্রার্থীদের জোর করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube