ছাপিয়ে গেল সব রেকর্ড ! সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, রাজ্যে পুজোর থেকেও বেশি মদ বিক্রি হল বড়দিন ও বর্ষবরণের আনন্দে ।
জানা যাচ্ছে, ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর রাত ১১.৩০ পর্য্ন্ত প্রায় ৭৫০ কোটি টাকার মদ বিক্রি করা হয়েছে । সাধারণ দিনের তুলনায় শুধুমাত্র এই ৭ দিনে ৪০ শতাংশ বেশি বিক্রি হয়েছে মদ । শুধু তাই নয়, গতবারের রেকর্ডকেও ভাঙল এবারের বড়দিন ও বর্ষবরণের মদ বিক্রির পরিমাণ ।
সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর । আবগারি দফতর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, দার্জিলিং জেলায় মদ সব থেকে বেশি বিক্রি হয়েছে । সব থেকে বেশি বিক্রি হয়েছে দেশে প্রস্তুতকারক বিদেশি মদ ।
এক্ষেত্রে বাংলা মদের বিক্রির পরিমাণ অনেকটাই কম বলে জানা যাচ্ছে । দামী মদের বিক্রি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলেই জানাচ্ছে পরিসংখ্যান । বিয়ার বিক্রি তুলনামূলক ভাবে সামান্য কমেছে বলেই আবগারি দফতর সূত্রে খবর । প্রসঙ্গত জানা যাচ্ছে, পুজোয় মদ বিক্রি করে রাজ্যের আয় হয়েছিল ৬০০ কোটি টাকা । এবার সেই রেকর্ডও ছাপিয়ে গেল বর্ষশেষের রেকর্ড ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

