২৫০ টি কচ্ছপ সহ গ্রেপ্তার করা হল ২ পাচারকারীকে । বেআইনিভাবে চার ক্যারেট কচ্ছপ বনগাঁ থেকে নিয়ে আসার সময় স্বরূপনগর থানার দুর্গাপুর এলাকায় হাতেনাতে ধরে ফেললেন বন দফতরের আধিকারিকরা । বৃহস্পতিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হবে বলে জানা যাচ্ছে ।
বেআইনিভাবে কচ্ছপ পাচার করার সময় বন দফতরের আধিকারিকদের হাতে ধরা পড়ে যায় আড়াইশো পিস কচ্ছপ সহ দুই পাচারকারী । গোপন সূত্রে খবর পেয়ে বন দফতর হানা দিয়ে স্বরূপনগর থানার দুর্গাপুর এলাকা থেকে ৪ ক্যারেট কচ্ছপ উদ্ধার করে । পাশাপাশি দুই পাচারকারীকে গ্রেফতার করে তাঁরা । ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয় । একই সঙ্গে জানা যাচ্ছে, কচ্ছপগুলোকে সল্টলেকের বন দফতরে পাঠানো হয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

