নিয়োগ দুর্নীতি মামলায় ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু

।। স্বর্ণালী মান্না ।। 

প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার কিনারা করতে তৎপর ইডি । মঙ্গলবার আদালতে ইডির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সূত্রের থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, যে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার পরিকল্পনা শুরু করা হয়েছে ইডির পক্ষ থেকে তার বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা ।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সাথেই নাম জড়িয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । প্রকাশ্যে আসে, এই সংস্থারই সিইও পদে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তবে এই মামলায় ইতিমধ্যেই ইডি-র হাতে ধৃত “কালীঘাটের কাকু” সুজয়কৃষ্ণ ভদ্র ।

বেশ কয়েক মাস আগেই সংশ্লিষ্ট সংস্থায় হানা দেন ইডি আধিকারিকরা । তাঁদের হাতে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি । সেই নথহির ভিত্তিতেই জানা যায় এখনও পর্যন্ত সংস্থার সিইও পদে রয়েছেন অভিষেক । তলব করা হয় অভিষেকের মা ও বাবাকেও । শুধু তাই নয় অভিষেকের আয়ের উৎস জানতে চায় আদালত ।এদিন আদালতের দেওয়া সময়সীমা শেষ হয়ে গেলেও আরও অনেক তইথ্য হাতে আসার জেরে আরও বেশ কিছুটা সময় চেয়ে নেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube