পুলিশের জালে ভুয়ো চিকিৎসক!

রেজিস্ট্রেশন নম্বর জাল করে ধুলিয়ানে গ্রেফতার হলেন ভুয়ো ডাক্তার । ভুয়ো শিক্ষকের পর এবার চিকিৎসকও ভুয়ো! কলকাতার এক বিখ্যাত ইএনটি স্পেশালিস্ট ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর ও আধার কার্ড জাল করে মুর্শিদাবাদের ধুলিয়ানের একটি নার্সিংহোমে আরএমও হিসেবে যোগদান করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল এক জাল ডাক্তার । বুধবার ঘটনাটি ঘটেছে ধুলিয়ানে ।

এদিনের ঘটনায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ভুয়ো চিকিৎসকের নাম অরবিন্দ কুমার গুপ্তা । তাঁর বাড়ি উত্তর ২৪ পরগণার জগদ্দলে বলে জানা যায় এদিন । ওই ভুয়া চিকিৎসকের আসল নাম এখনও জানা যায়নি ।ইতিমধ্যেই এই বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, অরবিন্দকুমার গুপ্তা নামে জগদ্দলের এক ব্যক্তি কলকাতার এক বিখ্যাত ইএনটি স্পেশালিস্টের রেজিস্ট্রেশন নম্বর জাল করে একটি নার্সিংহোমে বেশ কয়েক বছর ধরে জেনারেল মেডিসিন ও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগী দেখছিলেন । অরবিন্দ নিজেকে ইএনটিতে এমএস ডিগ্রিধারী হিসেবে পরিচয় দিতেন । কলকাতার চিকিৎসক অরবিন্দ কুমার গুপ্তার একই ডিগ্রি রয়েছে ।

সম্প্রতি সেই নার্সিং হোম ছেড়ে অরবিন্দকুমার সামশেরগঞ্জ থানার ধুলিয়ান নার্সিংহোমে আরএমও হিসেবে যোগদান করার জন্য আবেদন করেন বলে জানা যায় নার্সিংহোম সূত্রে । তখন তাঁর কাছে নার্সিংহোম কতৃপক্ষ রেজিস্ট্রেশন নম্বরটি দেখতে চায় । কিন্তু উনি রেজিস্ট্রেশন নম্বরের যে কাগজটি নার্সিংহোমকে দিয়েছিলেন সেটি দেখে সন্দেহ হওয়ায় নার্সিংহোম কতৃপক্ষের কয়েকজন ডাক্তারকে দিয়ে ওই রেজিস্ট্রেশন নম্বরের সত্যতা সম্পর্কে খোঁজখবর শুরু করে ।

এরপর নার্সিংহোম কতৃপক্ষ জানতে পারে, যিনি যোগদান করতে চাইছেন তিনি আসলে কলকাতার একজন বিখ্যাত ইএনটি স্পেশালিস্টের রেজিস্ট্রেশন নম্বর জাল করে প্র্যাক্টিস করছিলেন । এই ঘটনা জানার পর নার্সিংহোম কতৃপক্ষ ভুয়ো অরবিন্দকুমার গুপ্তাকে সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় । পুলিশের হাতে জাল ডাক্তার আটকের কথা জানাজানি হতেই ধুলিয়ান জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে ভুয়ো অরবিন্দকুমার গুপ্তাকে সামশেরগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার জঙ্গীপুর আদালতে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জের থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube