খড়গ্রামে দু’টি মন্দিরে দুঃসাহসিক চুরি!

মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে একসঙ্গে পরপর দু’টি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল । একসঙ্গে দুটি মন্দিরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । বৃহস্পতিবার সকালে এই ঘটনা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।

এদিনের ঘটনায় জানা যায়, মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানা নগর ষষ্ঠীতলা মনসা মন্দির ও কান্দ্রা গ্রামের বাবা হলধর মন্দিরের চুরির ঘটনাগুলি ঘটে । স্থানীয় সূত্র জানাচ্ছেন, বৃহস্পতিবার সকালে প্রথমে মন্দিরে চুরির ঘটনা সামনে আসে । মন্দিরের ভিতর থেকে বিগ্রহ নামিয়ে সিংহাসন থেকে সোনা ও রূপা মিলিয়ে প্রায় দু’ভরি গহনা চুরি যায় বলে জানা গিয়েছে ।

অন্যদিকে, মন্দিরের দর্জা ভেঙে কান্দ্রা মন্দির থেকে ১৫ ভরি রূপা ও এক ভরি সোনা চুরি যায় বলে জানা গিয়েছে । বুধবার রাতের অন্ধকারে কে বা কারা চুরি করে নিয়ে গেছে এত সামগ্রী তা তদন্ত করছে খড়গ্রাম থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube