গাছে জল দেওয়ার জন্য দামোদরের পাড় কেটে এগিয়ে আনছেন রিসর্টের মালিক !

রিসর্টে জলের প্রয়োজন, তাই দামোদরের পাড় কেটে দামোদরকে এগিয়ে আনছেন রিসর্ট মালিক ! এই নিয়ে প্রশ্ন করায় রিসর্ট মালিকের স্ত্রীর হুমকি, “বেরিয়ে যান না হলে কুকুর ছেড়ে দেব।”

শ্যামপুর ২ নং ব্লকের গড়চুমুক এলাকার দামোদরের ধারে ডিসনি পার্ক রিসর্ট তৈরি করেছেন স্থানীয় ব্যবসায়ী দুলাল দাস। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ,
রিসর্ট এর বাগানে গাছে জল দেওয়ার জন্য দামোদরের পাড় কেটে রিসর্টের কাছে আনছেন তিনি, এই কথা স্বীকার করে বলেন রিসর্টের কেয়ার টেকার।

কেন দামোদরের পাড় কাটছে তার কারন জানার জন্য যখন সেখানে সাংবাদিকরা পৌঁছয়, তখন রিসোর্ট মালিকের স্ত্রী সাংবাদিকদের রিসর্ট থেকে বেড়িয়ে যেতে বলেন না হলে তিনি কুকুর ছেড়ে দেবেন বলে হুমকি দেন বলেও অভিযোগ।

ব্যবসায়ী দুলাল দাসের স্ত্রীর এই ব্যবহারে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নদেবাসী জানা জানান ঘটনার কথা তিনি জানতেন না।
তিনি বিষয়টি বিডিও ও বি এল আর ও কে জানাবেন। এইভাবে কেউ যদি দামোদরের পাড় কেটে থাকেন তাহলে এটা উচিত না, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube