বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে একটি পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ ।স্থানীয় বাসিন্দারা পুকুরে মৃতদেহটি ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এদিন ।
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির তালপাটিঘাট কোষ্টাল থানার পশ্চিম খেজুরি এলাকায় পুকুরে এদিন এক মাছ ব্যবসায়ীর মৃতদেহ ভাসতে দেখা যায় । এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম শম্ভু দাস । তাঁর বাড়ি পশ্চিম ভাঙ্গনমারী গ্রামে । সকালে বাড়ির কাছেই একটি পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা । পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় । মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানা গিয়েছে ।
তবে এটি খুন না কি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ । তবে তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে । স্থানীয় তৃণমূল নেতার দাবি, বিজেপি কর্মীরা তাঁদের কর্মীকে খুন করে পুকুরে ভাসিয়ে দিয়েছে । বিজেপির পক্ষ থেকে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে । খেজুরি থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

