চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুর ঘটনায় কুলটিতে পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কুলটির নিয়ামাতপুর ইস্কো বাইপাস চৌমাথা মোড়ে। বুধবার সন্ধ্যায় লিয়াকৎ আলি নামে এলাকায় পরিচিত এক কোয়াক চিকিৎসকের তত্ত্বাবধানে বেসরকারি ক্লিনিকে ভর্তি হন নিয়ামাতপুরের বাসিন্দা মুসকান মণ্ডল। এরপর রাত্রি ১১ টা নাগাদ এক কন্যা সন্তান প্রসব করেন ওই প্রসূতি।
রাতেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ওই গাড়িতে অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করা হয় । রানিগঞ্জের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও পথেই ওই মহিলার মৃত্যু হয় বলে পরিবারের দাবি । এরপর পরিজনেরা ওই প্রসূতির দেহ সহ কন্যা সন্তানকে নিয়ামতপুরে ফিরিয়ে আনে। কিন্তু সুযোগ বুঝে চিকিৎসক হিসাবে পরিচয় দেওয়া লিয়াকৎ আলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে পরিজনেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় । ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাঁদের আশ্বাস দিলে ২ ঘণ্টা পর অবরোধ ওঠে। যদিও পরিজনেরা ওই ভুয়ো চিকিৎসকের গ্রেফতারের দাবি তুলেছেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

