ইডি-র অপারেশনে মিলল ‘কাকু’র কণ্ঠস্বর

ভয়েস স্যাম্পল দিতেই হল কালীঘাটের কাকুকে । জোকা ইএসআই হাসপাতালে সংগ্রহ করা হল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা। জোকা ইএসআই হাসপাতালের ৪ সদস্যের মেডিকেল বোর্ড কাকুর শারীরিক অবস্থার ফিট সার্টিফিকেট দেওয়ার পর সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠ স্বরের নমুনা সংগ্রহ করা হয়। ৩ টি বাক্যে কালীঘাটের কাকুর ‘ভয়েস স্যাম্পেল’ নেওয়া হল, এমনটাই জোকা ইএসআই হাসপাতাল সূত্রের খবর।

সাউন্ড প্রুফ ঘরে তিনটি বাক্য একাধিক বার বলতে বলা হয় সুজয়কৃষ্ণকে । প্রথমে অসহযোগিতা করলেও পরে ভয়েস স্যাম্পল দেন কালীঘাটের কাকু এমনটাই সূত্রের খবর। ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষ সুজয়কৃষ্ণকে এস এসএসকেএম পাঠাতে আগ্রহী। ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষ-এর সঙ্গে ইডি আধিকারিকদের কথা হয়ে গিয়েছে এই বিষয়ে এমনটাই সূত্রের খবর। সাড়ে ৪ মাস পর এই টানাপোড়েনের পর অবশেষে সফল ইডি।

রাত ৯ টা বেজে ৮ মিনিট নাগাদ সুজয়কৃষ্ণকে বের করা হয় এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে। রাত ৯ টা বেজে ৫৩ মিনিটে 5G অ্যাম্বুলেন্স করে কাকুকে এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। রাত পৌনে ৩ টে জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করা হয় কাকুকে। রাত ৩ টে বেজে ২০ মিনিট এসএসকেএমএ ফিরলেন সুজয়। রাত ৯ টা ৫৫ থেকে ভোর রাত ২ টো ৪৫ – ৪ ঘন্টা ৫০ মিনিট পর জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করা হয় কাকুকে। প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি ফোনে তথ্য প্রমাণ লোপাটের নির্দেশ দিয়েছিলেন কাকু।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube