শীতেও থাকছে বৃষ্টির পূর্বাভাস

পয়লা তারিখে হতাশ করেছে শীত । তবে গতকাল নতুন বছরের শুরুতে সামান্য পারদ নেমেছে দক্ষিণবঙ্গে । যদিও জাঁকিয়ে শীতের কোনও দেখাই নেই । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫-৭ তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে । এর জেরে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।

গত দু’দিন থেকে উত্তরে ফের আসরে নেমেছে শীত । হাড় কাঁপাচ্ছে ঠান্ডা । রাত হোক বা ভোর, কুয়াশায় ঢাকা একাধিক জেলা । তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই স্বাভাবিকের থেকে ওপরে থাকবে তাপমাত্রা । কবে ফের শীতের দেখা মিলবে দক্ষিণবঙ্গে ? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১০ জানুয়ারি থেকে আবারও বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে ।

অন্যদিকে এরই মাঝে আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব অংশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত । এর জেরে পূবালী হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে । যার কারণে মেঘলা আবহাওয়া রয়েছে । আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

শুক্র এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বলেই খবর । আপাতত আগামী ৪-৫ দিন তাপমাত্রা সেভাবে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই । তবে বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ফের ১৮ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে । যদিও বিরাট কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর । দক্ষিণবঙ্গের বাকি অংশের পাশাপাশি কলকাতাতেও স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা । তবে আগামী সপ্তাহে পশ্চিমের কোনও কোনও জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে জানা যাচ্ছে ।

উত্তরবঙ্গে দার্জিলিংয়ের তাপমাত্রা আগামী কয়েকদিন ৫ থেকে ৬ ডিগ্রির আশপাশে থাকবে । উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পার্বত্য এলাকায় দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমেও । একই সঙ্গে তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube