পুরনো বছর শেষ হয়েছে দেবের নতুন সিনেমা ‘প্রধান’ দিয়ে । নতুন বছর পড়তেই অভিনেতা তাঁর অনুরাগীদের স্বাগত জানিয়েছেন ‘খাদান’ ছবির মোশান পোস্টার লঞ্চ করে। এই ছবি নিয়ে নেটপড়ায় অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল । চলতি বছরের বড়দিনে ফের নতুন ছবি নিয়ে আসছেন দেব। চলতি বছরেই দেবের নতুন ছবি আসতে চলেছে ‘খাদান’।
কানাঘুষো শোনা গিয়েছিল প্রধান জুটি দেব ও সৌমিতৃষা কুণ্ডুকে ফের একসঙ্গে দেখা যাবে এই ছবিতে। কিন্তু সৌমিতৃষা অনেক আগেই জানিয়ে দিয়েছেন যে তাঁর সঙ্গে এই ছবির কোন সম্পর্ক নেই। অভিনেতার সঙ্গে এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ ইধিকা পাল।
বড় পর্দায় দেবের বিপরীতে অভিনেত্রীকে দেখতে উৎসাহী বাংলা ছবির দর্শক। দেব সবসময়ই নিজেকে অন্য লুকে হাজির করেন দর্শকদের সামনে। ২০২৩, গোটা বছরজুড়ে বাংলা ছবির দর্শককে ভিন্ন স্বাদের ছবি উপহার দিয়েছেন দেব। কখনও ব্যোমকেশ তো আবার কখনও বাঘাযতীন হয়ে বারবার ছকভাঙা চরিত্রে অভিনয় করে সফল হয়েছেন দেব। পরবর্তী ছবি খাদানে যে তিনি নিজেকে আরও নতুন ভাবে মেলে ধরবেন তা পোস্টার দেখেই বোঝা যাচ্ছে। কানাঘুষো শোনা যাচ্ছে কয়লাখনি অঞ্চলের সামাজিক ও রাজনীতি প্রেক্ষাপটে তৈরি হবে ছবিটি। দেবের প্রযোজনা ও সুরিন্দর ফিল্মস এই ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

