দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে চা বাগান । এমনকি অমিল বোনাস ও মজুরিও । সমস্যার কোন সুরাহা না দেখতে পেয়েই বুধবার পথে নামার সিদ্ধান্ত নিলেন শিলিগুড়ির তীরহানা চা বাগানের শ্রমিকরা ।
নভেম্বর মাস থেকে চা শ্রমিকদের পিএফ বোনাস ও মজুরি না দিয়ে বাগান বন্ধ করে চলে যায় মালিক কর্তৃপক্ষ । এর ফলেই আজ আবারও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় চা বাগান শ্রমিকরা । এদিন ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত তীরহানা চা বাগান ।
জানা যাচ্ছে, পুজোর আগে থেকে এই বিষয়ে বেশ কয়েকবার চা বাগান কর্তৃপক্ষকে বিক্ষোভ দেখিয়েছিলেন শ্রমিকরা । আজ আবারও দীর্ঘ কয়েক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আইএনটিটিইউসির শ্রমিক সংগঠন । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ । পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে শ্রমিকরা কথা বলেন । তারপরে পথ অবরোধ তুলে নিলেন তাঁরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

