সিল্ক হাবের কাজ দেখতে এসে বিক্ষোভের মুখে ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা

সিল্ক হাবের কাজ দেখতে এসেছিলেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা । তবে কাজ পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের । বুধবার হুগলির শ্রীরামপুরের প্রভাসনগর এলাকায় ঘটল এমনই ঘটনা ।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রস্তাবিত সিল্ক হাব নির্মাণের জন্য মাটি পড়তে শুরু করেছে । সেই মতো আজ প্রস্তাবিত সিল্ক হাবের জায়গায় মাপঝোপ করতে এসে কৃষকদের বাধার মুখে পড়েন সরকারি আধিকারিকরা । সরকারি আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন সিল্কহাবের চাষীরা । চাষীদের অভিযোগ তাঁরা বহুদিন ধরে এই জমিতে চাষ করে আসছেন; যদিও এই জমিতে সিল্কহাব হলে তাঁদের কোন অসুবিধা নেই কিন্তু তাঁদের সেখানে পুনর্বাসন দিয়ে যা হবার হোক ।

যদিও শ্রীরামপুর পুরসভার পুরপারিষদের দাবি সরকারি কিছু খাস জমি পড়ে রয়েছে । সেখানেই ২০১৬ সালে মুখ্যমন্ত্রী সিল্ক হাব করার কথা বলেছিলেন এবং সেখানে ১০০০০ জনের কর্মসংস্থান হওয়ার কথা ছিল । সেই দিকেই এগোনো হচ্ছে বলে দাবি করা হয় । তবে কিছু মানুষকে ভুল বুঝিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে । কিন্তু কারো যদি জমি এখানে থেকে থাকে, আর তাঁরা সঠিক কাগজ দেখান সেক্ষেত্রে তাঁরা কাজ আটকে দেব বলেও জানান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube